৩০ মে ২০২৬ - ২২:২৯
ইসরাইলি হেফাজতে বর্বর নির্যাতনের বর্ণনা দিলেন ফ্লোটিলাকর্মী

ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ফরাসি নাগরিক ও গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মী মেরিয়েম হাদজাল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এক ভিডিও বার্তায় হাদজাল বলেন, ‘আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে।  আমরা পৌঁছানোর পরই আমাদের গরম কাপড় খুলে নেওয়া হয়।  এরপর তারা আমাদের কে এক এক করে একটি কালো কনটেইনারে যেতে বলেন।’

তিনি বলেন, ‘ওই কনটেইনারে তিনজন সৈন্য ছিল।  আর এক সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়ে ছিল।  তাদের মধ্যে একজন আমার শরীরে স্পর্শ করা শুরু করে।  এরপর আমার মাথায় খুব জোরে আঘাত করা হয়।’

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ইসরাইলি মন্ত্রী ইতেমার বেন গভীর এক কর্মীর ওপর হামলা দেখতে উপস্থিত ছিলেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha